৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

অপরাধ দমনে আরএমপি কমিশনারের বিশেষ গুরুত্বারোপ

Admin Published: December 9, 2025, 5:30 am
অপরাধ দমনে আরএমপি কমিশনারের বিশেষ গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান নগরীতে অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সোমবার মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সভাকক্ষে গেল নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি সভাপতিত্ব করেন। এসময় তিনি ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণসহ গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়। ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ ও বাস্তবসম্মত কৌশল গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নভেম্বর মাস পর্যন্ত সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যকে সনদপত্রসহ অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (চলিত দায়িত্বে) ফারুক হোসেন, উ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।