৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

`অর্থ কেলেঙ্কারিতে জড়িত ওএসডি ডিসিদের বিরুদ্ধে মামলা হবে'

Admin Published: February 23, 2025, 4:56 pm
`অর্থ কেলেঙ্কারিতে জড়িত ওএসডি ডিসিদের বিরুদ্ধে মামলা হবে'

ডিএনএন ডেস্ক: জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ওএসডি হওয়া বা বাধ্যতামূলক অবসরে যাওয়া ডিসিদের মধ্যে শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হবে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


জনপ্রশাসন সচিব বলেন, সরকার কোনো অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসিদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা পরিষদের কমিটির সুপারিশের ভিত্তিতে। অপরাধের মাত্রা অনুযায়ী ওএসডি বা বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হবে।