স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে গণমাধ্যম সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের সংকট সমাধান এবং অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শনিবার বেলা ১১ টা থেকে রাজশাহীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার এবং ন্যায়বিচার সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ এ সংলাপের আয়োজন করে। ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের আওতায় এই সংলাপ সঞ্চালনা করেন সুব্রত পাল। এসিডি প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন অনুষ্ঠানের উদ্ধেশ্য ও লক্ষ্য উপস্থাপন করেন।
সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরের ফলে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা সংলাপে উঠে আসে।
সংলাপে বাংলাদেশ সংবাদ সংস্থার স্পেশাল করসপন্ডেট ড. আইনুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বাংলা নিউজের সিনিয়র করসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, গোদাগাড়ী প্রেস ক্লাব সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, দেশ রুপান্তর এর স্টাফ রিপোর্টর আহসান হাবীব অপু, আমাদের সময়ের ব্যুরো চীফ জিয়াউল গনি সেলিম, উত্তরা প্রতিদিন এর সম্পাদক এনায়েত করিম, দৈনিক সোনালী সংবাদের চীফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো ইনচার্জ রাশিদুল হক রুশো, দৈনিক করতোয়ার মাইনুল হাসান জনি, প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, নতুন প্রভাতের চীফ রিপোর্টার হাবিব আহমেদ, সময় টেলিভশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, সোনার দেশ স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ঢাকা পোস্টের প্রতিনিধি শাহিনুল আশিক প্রমূখ বক্তব্য রাখেন এবং মতামত ব্যাক্ত করেন।
আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হচ্ছে গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা, যেন তারা নিয়মিতভাবে অভিবাসী ইস্যুগুলোতে প্রতিবেদন তেরি করেন এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
সংলাপে বক্তারা বলেন, অভ্যন্তরীণ অভিবাসীদের জটিল বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরতে পারলে সরকার উন্নয়ন কর্মকান্ড একদিকে যেমন বেগবান হবে অন্যদিকে এসডিজি অর্জন নিশ্চিত করতে ভূমিকা রাখবে। সংলাপে অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য বরাদ্দকৃত তহবিল ও সেবা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়।