৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

Admin Published: April 5, 2025, 1:02 pm
পাবনায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিএনএন ডেস্ক:পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে এক দম্পতি মারা গেছেন। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরি দল। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নৌকা ডুবে যায়। 


নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়া এলাকায় পদ্মা নদীতে ২০ থেকে ২৫ জন নৌকাতে করে ঘুরতে যান। তীব্র স্রোতে নৌকা ডুবে যায়।  স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও হৃদয় ও তার স্ত্রী নিখোঁজ ছিলেন।


সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, “খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।