৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

পাঁচ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, রাসিকে রিটন

Admin Published: March 14, 2026, 5:17 pm
পাঁচ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, রাসিকে রিটন

স্টাফ রিপোর্টার : রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রশাসক নিয়োগপ্রাপ্তরা হলেন, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রংপুরে মহনগর বিএনপির সাধরণ সম্পাদক মাহফুজ উন নবী চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, বরিশাল সিটিতে এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও কুমিল্লা সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ মোল্লা।