৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল

Admin Published: February 16, 2025, 1:54 pm
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল

ডিএনএন ডেস্ক: পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না।রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন।আজ থেকে শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।


তিনি বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।


এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।  


এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার এই নতুন বিধান কার্যকর করলো।


নাগরিকরা মনে করছেন, এই সিদ্ধান্ত নাগরিক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষ পাসপোর্ট পাওয়ার জন্য যে দীর্ঘসূত্রিতার শিকার হতেন, তা থেকে মুক্তি পাবে।