৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পবার ধানক্ষেত থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

Admin Published: October 18, 2025, 2:50 pm
পবার ধানক্ষেত থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার  সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে কৃষকরা ধানক্ষেতের ভেতর একজন নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরে কোনো কাপড় ছিলোনা।

স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন,  ধারনা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,“সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিচয় শনাক্তের পর মামলা দায়ের করা হবে। লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।