স্টাফ রিপোর্টার : বুধবার রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ হলরুমে হরিয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের সহযোগিতায়, উন্নয়ন সহযোগী ইউএসএআইডি’র অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রবিধানমালা ২০১১ অনুযায়ী ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশনের আয়োজন করা হয়।
হরিয়ান ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ মো. ছাবের আলীর সভাপতিত্বে ওরিয়েন্টশনে ইউপিল্যাক সচল হলে কি লাভ হবে? সেই বিষয়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় আলোচনা এবং দলীয় অনুশীলন ও উপস্থাপন করা হয়। ওরিয়েন্টশনে ইউনিয়নে বসবাসরত শারিরীক এবং মানসিকভাবে নির্যাতিত ও নায্য অধিকার থেকে বঞ্চিত মানুষ আইনের আশ্রয়, দালালদের দৌরাত্ব/উৎপাত বন্ধ,বা অযথা হয়রানী কমাতে করণীয়ও তুলে ধরা হয়।
একই সাথে আদালত সম্পর্কে মানুষের অজানা ভয় দুর করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির গুরুত্ব তুলে ধরে পরিকল্পনা প্রনয়ন করা হয়। পাশাপাশি মামলার কাগজপত্র উত্তোলন এবং আইনজীবীর ফিস নির্যাতিতকে পরিশোধ করতে সহযোগিতা, অসহায়, অসচ্ছল, নির্যাতিত ও বিনা বিচারে আটক নারী ও শিশুরা আইনী সেবা গ্রহণ, অনগ্রসর জনগোষ্ঠির মানবাধিকার লংঘিত হলে তারা আইন সহায়তা গ্রহনে উদ্বুদ্ধ হবে, যা ইউনিয়ন পরিষদ সহযোগিতা করবে বলে জানান। লাইট হাউজ আইন সহায়তা অ্যাকটিভিটি প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন, প্রকল্প কর্মকর্তা নাজমুন নাহার সুমী এবং উপজেলা সমন্বয়কারী হৈমন্তি পাল ওরিয়েন্টশন কার্যক্রম পরিচালনা করেন।