৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবির কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

Admin Published: January 8, 2025, 10:09 pm
পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবির কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পাশে লিচু চত্বরে সকাল ৯টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত  এই কর্মসূচি  পালন করেন তারা।


মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের পর আজ পূর্ণদিবস কর্মসূচিতে সেন্ট্রাল সায়েন্স ল্যাবের উপ-রেজিস্ট্রার সৈয়দ মো. বখতিয়ার বলেন, 'উপাচার্য আপনি মুষ্ঠিমেয় কিছু ছাত্রদের দাবি ও কথার বিনিময়ে আপনি আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করেছেন। আমরা চাইনা আমাদের আন্দোলন আরও বৃহত্তর থেকে বৃহত্তরের দিকে যাক। আমরা চাই  আমাদের যে যথার্থ দাবি তা অনতিবিলম্বে ফিরিয়ে দেন। নাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনকে দিন অচল হয়ে যাবে।'


টেলিফোন দপ্তরের উপ-রেজিস্ট্রার আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা- কর্মচারীর প্রাতিষ্ঠানিক সুবিধা। বহু বছর ধরে ধারাবাহিকভাবে এই সুবিধা আমরা পাচ্ছি। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয় বরং সব বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছে। তাইঅতিদ্রুত আজকের মধ্যে আমাদের দাবি মেনে নিন। নাহলে আগামীকাল থেকে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা  হিসেবে শুধুমাত্র বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। তাছাড়া বাকি সব কর্মকর্তা-কর্মচারী আজকে পূর্ণ কর্মবিরতি পালন করছেন।


গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা স¤পূর্ণ বাতিলের দাবিতে পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই দিন রাতে পোষ্য কোটা স¤পূর্ণ বাতিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব। এ সিদ্ধান্তের প্রতিবাদে 

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে মঙ্গলবার প্রশাসন ভবনের পাশে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট করন তারা। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষণা অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি পালন করলেন তাঁরা।