৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

Admin Published: February 7, 2025, 5:37 pm
প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

ডিএনএন ডেস্ক: হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


এর আগে, সকালে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে যান। সেসময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। পরে প্রকাশিত সেই ফলাফল আদালতের রায়ে বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রাথমিকে প্রকাশিত এই ফল বাতিল করে রায় দেন।