স্টাফ রিপোর্টার : নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দলীয় কর্মী মামনুর রশিদের কবর জিয়ারত করে তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা মামনুর রশিদ দলীয় গণসংযোগ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কার মৃত্যু হয়।
এদিকেরনির্বাচিত হওয়ার পর এমপি ডা. আব্দুল বারী সরাসরি নিহতের স্মরণে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিন কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “একজন কর্মীর ত্যাগ কখনো বৃথা যায় না। মামনুর রশিদ আমাদের দলের একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী সহযোদ্ধা ছিলেন। তার এই আত্মত্যাগ আমাদের কাছে অমূল্য।” তিনি আরও বলেন, রাজনীতি কেবল ক্ষমতার বিষয় নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচিত হওয়ার পরও ডা. আব্দুল বারী কর্মীদের ভুলে যাননি। তিনি প্রমাণ করেছেন যে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবেও সবার আস্থার প্রতীক। তার এই উপস্থিতি শোকাহত পরিবারকে মানসিকভাবে অনেকটা শক্তি জুগিয়েছে।