১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

Admin Published: September 26, 2026, 1:58 pm
পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) জনাব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।আজ শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাসিক প্রশাসক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। 


এ সময় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও চলমান এবং ভবিষ্যতের উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁরা মতবিনিময় করেন।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মোঃ জসীম উদ্দীন আরজু প্রমুখ।