১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

প্রতিশোধ নয়, দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী

Admin Published: August 31, 2024, 5:33 pm
প্রতিশোধ নয়, দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমীর ড. মওলানা কেরামত আলীর সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিমসহ মহানগর জামায়াতে ইসলামি ও শিবিরের নেতৃবৃন্দ।

এসময় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ বলেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত পনের বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত। তবে সেটা না করে আমরা দেশ গড়ার জন্য কাজ করছি। জামায়াত প্রতিশোধ নিচ্ছে না। প্রতিশোধ নিতেও চায় না। আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায়। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান নেতারা। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।