স্টাফ রিপোর্টার : পুকুরে লাফিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারীর। রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি পুকুর থেকেই রাজশাহী র্যাবের সদস্যরা হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারীর নাম রাকিব হোসেন (২৫)। সে নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ এলাকার আব্দুুর রহিমের ছেলে। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। রবিবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাবের একটি দল মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষন করছিলো। শনিবার বিকেলে দুজন মাদক কারবারীর মোটরসাইকেলে পুঠিয়া এলাকায় আসলে একজন কৌশলে পালিয়ে যায়। আর রাকিব নামের একজন র্যাবের উপস্থিতি টের পেয়েন সড়কের পাশের একটি পুকুলে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাবের দলটি তাকে পুকুর থেকেই গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশী করে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
র্যাব জানায় আসামী রকিব এলাকার চিহ্নিত মাদক কারবারী। দীর্ঘদিন ধরে রাজশাহী বিভিন্নস্থানে খুচরা ও পাইকারী মাদক কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে পুঠিয়া থানার নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।