৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

পুঠিয়ায় বাস চাপায় নারীর মৃত্যু

Admin Published: December 4, 2024, 5:23 pm
পুঠিয়ায় বাস চাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া একটি বাসের চাপায় ভ্যানে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী-নাটোর মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মাজেদা বেগম (৪০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম বাচ্চু মিয়া। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর বাস ফেলে পালিয়ে যান চালক।

পুঠিয়ার পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। আহত হন ভ্যানচালক। ওসি জানান, এ ব্যাপারে নিহত নারীর স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। বাসের চালক পলাতক আছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।