১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

পুঠিয়ায় সেনাসদস্যের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় আটক ২

Admin Published: June 12, 2025, 11:52 am
পুঠিয়ায় সেনাসদস্যের  বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুুঠিয়া উপজেলার হাতিনাদা গ্রামে পূর্ব বিরোধের জর ধরে সেনাসদস্যের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এরা হলো, একই উপজেলার শিবপুর ভাড়ারা গ্রামের সামসুলের ছেলে সুজন (৩২) ও হাতিনাদা গ্রামের মৃত সায়েমের ছেলে শাহিন আক্তার খোকন (৪১)।

বুধবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিজান চালিয়ে তাদের গ্রেফতারের পর পুঠিয়া থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার পুঠিয়া থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, জেলার পুুঠিয়া উপজেলার হাতিনাদা গ্রামে গত সোমবার দুপুরে বিএনপির নেতা রফিকুল ইসলাম ও আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলবদ্ধ হয়ে হান্নানের বাড়িতে হামলা চালানো হয়। এসময় ঘরে থাকা ফ্রিজ, টিভি ও আসবাবপত্র ভাংচুর ও অন্যান্য মালামাল লুটপাট করে। পরে গোয়ালঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটানায় আব্দুল হান্নান বাদি হয়ে পুঠিয়া থানায় বিএনপির নেতা রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা দায়ের করেন। লুটপাট ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সর্বশেষ বুধবার বিএনপি নেতা রফিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়।