৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

পূর্নাঙ্গ মন্ত্রী হচ্ছেন রাজশাহীর মিনু

Admin Published: February 17, 2026, 3:01 pm
পূর্নাঙ্গ মন্ত্রী হচ্ছেন রাজশাহীর মিনু

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নতুন সরকারের পূর্নাঙ্গ মন্ত্রী হচ্ছেন। বিএনপির এই সিনিয়র নেতা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। মিনুর মন্ত্রী হওয়ার খবরে রাজশাহীবাসী উচ্ছাস প্রকাশ করেছেন।

মিজানুর রহমান মিনু মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন। টানা ১৭ বছর তিনি মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও হন।

এবার তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। নতুন সরকারে তিনি পূর্ণ মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো পূর্ণ মন্ত্রী। এবার সে দাবি পূরণ হতে যাচ্ছে।