রাবি প্রতিনিধিঃ রাজশাহী ইউনিভার্সিটি ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের যাচাই-বাছাই সভায় বেসরকারিভাবে প্রথম দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীর চর্চা বিভাগের উপপরিচালক মো: কামরুজ্জামান চঞ্চল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অফিসার ইউনিটের সংস্থাপন শাখার উপপরিচালক মো. আলমগীর হোসেন।
এ ছাড়া নতুন কমিটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল সায়েন্স ল্যাব এর প্রিন্সিপাল ইন্সট্রমেন্টাল ইঞ্জিনিয়ার মোহা. মোরশেদুল আলম , কোষাধ্যক্ষ পদে কেন্দ্রীয় ভান্ডার সহকারী রেজিস্ট্রার মো.তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইকিউএসসি সহকারী রেজিস্টার মো. আজমল হুদা মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক তথ্য সেলের সহকারী রেজিস্টার সোমনাথ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীর চর্চার বিভাগের উপপরিচালক মো. তারিকুল আনাম, দপ্তর সম্পাদক অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মুনজু সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী রেজিস্টার মোঃ রাশেদুল হাসান রাসেল, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়াসম্পাদক আর্কাইভসের সহকারী রেজিস্টার আফরোজা শারমিন,আইন সম্পাদক পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জেবুন নেসা, প্রশিক্ষণ ও মানব কল্যাণ সম্পাদক সেন্ট্রাল সায়েন্স ল্যাবের ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পাক নেহাদ বানু।
এছাড়াও ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন অডিট সেলের উপপরিচালক মোঃ আদিলুজ্জামান, শরীরচর্চা বিভাগের উপপরিচালক মোঃ মুকুল হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রিন্সিপাল ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হান্নান, বিমা ইউনিটের সেকশন অফিসার মোঃ শহিদুল আলম মোল্লা।
ডিএনএন/এলএস/৩০ জুলাই