১০ চৈত্র, ১৪৩২
২৪ মার্চ, ২০২৬

রাবির পরিবহণ বহরে যুক্ত হলো আরো দুটি নতুন বাস

Admin Published: March 4, 2026, 1:53 pm
রাবির পরিবহণ বহরে যুক্ত হলো আরো দুটি নতুন বাস

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহণ বহরে আরো দুটো নতুন বাস যুক্ত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন। রাবির চলতি অর্থবছরের বাজেট থেকে প্রতিটি ৪২ আসনবিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৬টি।

 বাস দুটো উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ।

বাস উদ্বোধনের পর প্রসঙ্গক্রমে উপাচার্য জানান যে, বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য আধুনিক সুবিধা সংবলিত দুটো অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।