স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি মৌসুমের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ চত্বরে গাছের চারা রোপণ করে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদও সেখানে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণকালে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ প্রফেসর সৈয়দ সরওয়ার জাহান, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনর রশিদসহ কৃষি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেখানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় রাবিতে চলতি মৌসুমে ফলদ, ঔষধি, মসলা ও বনজ মিলিয়ে প্রায় ৩ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়েছে।