১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

রাবিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

Admin Published: October 6, 2025, 1:40 pm
রাবিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের (২০২৬) জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি শুক্রবার সি ইউনিট, ১৭ জানুয়ারি শনিবার এ ইউনিট এবং ২৪ জানুয়ারি শনিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ বেলা ১১টা থেকে ১২টা ও বেলা ৩টা থেকে ৪টা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে।


আজ সোমবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক  প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।