৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Admin Published: December 9, 2025, 12:42 am
রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ডিএনএন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের ওই বাসার ৭ তলা পরিদর্শন করেছে। নিহতরা হলেন- মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।


পুলিশ ধারণা করছে, গৃহকর্মী এই হত্যার পর ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।