৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Admin Published: November 18, 2025, 5:44 pm
রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা মাধ্যমে ভোট প্রার্থণা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী  অধ্যাপক আবুল কালাম আজাদ। মঙ্গলবার দিনভর তিনি নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন। তিনি নিজে ছাদখোলা একটি গাড়ি থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন।

সকাল ১০টায় মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেটি দুই উপজেলার বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুরো অনুষ্ঠানে হাজারো মোটরসাইকেল অংশ নেয় নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রা আরও বর্ণিল করে তোলেন।

শোভাযাত্রায় জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান প্রমুখ অংশ নেন।