স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের শতভাগ ভোট কেন্দ্রের নির্বাচনি উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৪ চার মধ্যে সব কেন্দ্রেই উপকরন পৌছানো সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মিডিয়া সেল।
রাজশাহী আঞ্চলিত তথ্য অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়, রাজশাহী বিভাগের সকল ভোট কেন্দ্রের নির্বাচনি মালামাল বিতরণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯ টি সংসদীয় আসনে মোট ৫ হাজার ৫০৪ টি ভোট কেন্দ্র রয়েছে।