৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী চেম্বারের নির্বাচন দাবিতে ব্যবসায়ীদের অবস্থান, স্মারকলিপি

Admin Published: October 28, 2024, 2:07 pm
রাজশাহী চেম্বারের নির্বাচন দাবিতে  ব্যবসায়ীদের অবস্থান, স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছে রাজশাহীর ব্যবসায়ীরা। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ব্যানারে সোমবার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা। পরে তারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে বাণিজ্য উপদেস্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।


স্মারকলিপিতে ব্যবাসয়ী নেতারা উল্লেখ করেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত, অযোগ্য, জনবিচ্ছিন্ন বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তরবর্তীকালীন কমিটি গঠন করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্স এর বর্তমান পরিচালনা পরিষদের অনেকে ফৌজদারী মামলার আসামী হিসাবে পলাতক আছেন। ফলে রাজশাহী চেম্বার অব কমার্স কার্যত স্থবির হয়ে গেছে। ফলে সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জটিলতা, ট্যাক্স প্রদান সংক্রান্ত জটিলতা, আমদানী রপ্তানী সংক্রান্ত এবং নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য মনিটরিং সংক্রান্ত জটিলতা নিরসনে চেম্বার অব কমার্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কর্মসূচিতে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি সেকেন্দার আলীর নেতৃত্ব শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।