৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

Admin Published: April 16, 2025, 12:07 am
রাজশাহী জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে রাজশাহীতে শোভাযাত্রা করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার সাড়ে ৫টার দিকে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রাটি বের করা হয়।বিএনপির নেতাকর্মীরা লাঠিখেলার লাঠি হাতে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড় হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রথম ধাপে লাঠিখেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে লালন শাহ মঞ্চের নিচে খেলার মাঠে লাঠিখেলার আরেকটি প্রদর্শনী হয়।


শোভাযাত্রা ও লাঠিখেলার সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।


বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রুকুনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, জাহান পান্না, তোফায়েল হোসেন রাজু ও জাকিরুল ইসলাম বিকুল।