স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হবে। সম্মেললে প্রধান অতিথি হিসেবে ভার্চুংয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত হচ্ছে মঞ্চ। নগরীর হয়রত শাহ মখদুম কেন্দ্রিয় ঈদগাহের সামনের সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি।
নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে আবদুস সালাম জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল মহল্লা, ওয়ার্ড এবং থানা এর সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেল অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহসম্পাদক এ্যাভেকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মো. মামুন-অর-রশিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।