৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

‘রাজশাহী মহানগর বিএনপিতে বিভেদ নাই, সবাই ঐক্যবদ্ধ’

Admin Published: November 5, 2025, 6:24 pm
‘রাজশাহী মহানগর বিএনপিতে বিভেদ নাই, সবাই ঐক্যবদ্ধ’

স্টাফ রিপোর্টার :রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিভেদ নাই বলে জানিয়েছেন নব গঠিত নেতৃবৃন্দ। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

বুধবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন কমিটির নগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বের সঙ্গে তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে তিনি।

মতবিনিময়কালে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে সকল প্রকারের সহযোগীতা দেওয়া হবে।

সাংবদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা আরো  বলেন, আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীতে সদর আসনের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু উপস্থিত থাকবেন। এছাড়াও মহানগরের পক্ষ থেকে রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের দাওয়াত করা হয়েছে বলে জানান তারা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। এরইমধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা বলেন, বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনকেই হতাশ হয়েছেন। সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করবে। সে লক্ষে মহানগর বিএনপি মাঠে নেমেছে ও নানা পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন তারা।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু। এছাড়াও নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।