৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী মহিলা কলেজে তারুণ্যমেলা শুরু

Admin Published: January 13, 2025, 2:04 pm
রাজশাহী মহিলা কলেজে তারুণ্যমেলা শুরু

স্টাফ রিপোর্টার :রাজশাহী সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে তিনদিন ব্যাপী তারুণ্যমেলারাজশাহী সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে তিনদিন ব্যাপী তারুণ্যমেলা। ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ স্লোগানে সোমবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ জুবাইদা আয়েশা সিদ্দিকা। পরে  তিনি এক এক করে মেলার সব স্টল পরিদর্শণ করেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


স্থানীয় ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি  ও শিক্ষার্থীদের উদ্ভবনী শক্তি প্রদর্শণ উপলক্ষে আয়োজিত এ তারণ্যমেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও কলেজকেন্দ্রিক উদ্যেক্তরা বিভিন্ন পণ্য ও উদ্ভাবনী স্টল দিয়েছে। আয়োজক কলেজ কর্তৃপক্ষ জানায়, মেলায় ২২ টি স্টল রয়েছে। এসব স্টলে, পিঠাপুলি, হরেক রকম খাদ্যসামগ্রী, নকশি কাথা, শিক্ষা উপকরণ ও শিক্ষার্থীদের উদ্বাবনী সামগ্রী প্রদর্শণ করা হচ্ছে।


এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করছেন। দলীয় ও একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি নৃত্য পরিবেশনও চলছে এ মেলায়। আগামী বুধবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।