৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতার প্রশংসা করলেন উপদেষ্টা আসিফ নজরুল

Admin Published: November 8, 2025, 12:49 pm
রাজশাহী নগরীর পরিচ্ছন্নতার প্রশংসা করলেন উপদেষ্টা আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও নিয়োজিত উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বলেন,“টিটিসিগুলো ভালো চলছে। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে। এ সময় তিনি বলেন, ‘টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। এমনি রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি। এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসি ও পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হন।