স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে আটক করেছে নগর পুলিশ। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৯ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১৮ জন।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।