৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী পিআইডি পরিদর্শন করলেন উপ-প্রধান তথ্য অফিসার

Admin Published: November 7, 2025, 6:18 pm
রাজশাহী পিআইডি পরিদর্শন করলেন উপ-প্রধান  তথ্য অফিসার

স্টাফ রিপোর্টার : রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (রাজশাহী পিআইডি) পরিদর্শন করেছেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী। শুক্রবার পরিদর্শনকারে  তিনি সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ একইসঙ্গে কাজের স্বীকৃতি পাওয়ার জন্য আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।।

ইয়াকুব আলী বলেন, অফিসের বাইরেও এক অবারিত জগৎ আছে। তাই নিজেদের নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে নতুন উদ্যোগে কাজ শেখার এবং শেখানোর জন্য চেষ্টা করতে হবে। কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বীয় কাজে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকল প্রতিকূলতা উপেক্ষা করতে হবে এবং সুষ্ঠুভাবে কাজ করতে হবে। যে ব্যক্তি কাজের প্রতি আন্তরিকতা দেখাতে পারবে সে অবশ্যই সফল হবে। তিনি  মিলেমিশে কাজ করা এবং পরস্পরের প্রতি সহনশীল হওয়ার মাধ্যমে অফিসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানা। পরিদর্শনকালে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান,  সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ, তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, তথ্য অধিদফতরের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আতাউর রহমানসহ তথ্য অধিদফতর ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।