১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

Admin Published: August 23, 2025, 5:53 pm
রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

স্টাফ রিপোর্টার :ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগে বাধা দূর করাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার  বেলা ১১ টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির বিএসসি ইঞ্জিনিয়ারদের করা অযৌক্তিক রিট অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিত না করা হলে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হবেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, চাকরিক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতি বাতিল ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করা।

বিক্ষোভ চলাকালীন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগ শিক্ষার্থী জীহাদ, সিভিল টেকনোলজি বিভাগের জাকির, সিভিল বিভাগের নীড়, মেকানিক্যাল বিভাগের রাহিদ হোসেন বক্তব্য রাখেন।