৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Admin Published: December 16, 2025, 4:33 am
রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী  মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মহানগর বিএনপির নেতারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারাদেশে এ নির্বাচন বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। 

রাজশাহীতে প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে কি না জানতে চাইলে রিটন বলেন, মিজানুর রহমান মিনু রাজশাহীতে মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন। তিনি একাই রিকশা চড়ে বিভিন্নভাবে ঘুরে বেড়ান। সেদিক থেকে নিরাপত্তা নিয়ে ভাবছি না। আমরা মনে করি, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে এ নগরীতেও বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা রাজশাহীর পরিবেশ কিছুটা হলেও খর্ব করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আশা করব আমাদের প্রার্থীর নিরাপত্তা দেওয়ার জন্যও কিছু একটা করা দরকার।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন বলেন, আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দেবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্খা। আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা করতে পারবে না। তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এদিকে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে রাজশাহী নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজশাহী নির্বাচন কর্মকর্তারা।