স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রবিবার দিবাগত রাতে রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল হনুমন্তনগর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদগুলো জব্দ করে।
সোমবার দুপুরে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোদাগাড়ীর সাহেবনগর বিওপির অধিনস্থ সীমান্ত পিলার ৪৪/২-এস থেকে প্রায় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ীর হনুমন্তনগর এলাকায় মদগুলো পাওয়া যায়। বিজিবি জানায়, জব্দ মদের সিজার মূল্য ৬৬ হাজার টাকা।