২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী সীমান্তে দুর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

Admin Published: February 24, 2026, 6:05 pm
রাজশাহী সীমান্তে দুর্লভ  কষ্টি পাথরের  মুর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে দুর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে বিজিবি। রাজশাহী ব্যাটালিয়ন, ১ বিজিবির সদস্যরা সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করে।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কষ্টি পাথরের মুর্তি ভারতে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল কাকরামারি সীমান্তের একটি আমবাগানে এ্যাম্বুস করে থাকে। পরে চার/পাঁচ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় সীমান্তের দিকে আসলে বিজিবির আভিযানিক দলটি তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারী দলটি একটি বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি খুলে কষ্টি পাথরের মুর্তি জব্দ করা হয়। বিজিবি জানায়, এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।