৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী সীমান্তে দুটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও মাদক উদ্ধার

Admin Published: February 6, 2026, 1:04 pm
রাজশাহী সীমান্তে দুটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। একই অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। রাজশাহী-১ বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট- সামনে রেখে সীমান্ত এলাকায় দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা হচ্ছে। এরই অংশ রাজশাহী বিজিবির বাঘা খানাধীন রাওথা পিরোজপুর এলাকায় ফেলে যাওয়া মোটরসাইকেলের সীট কভারের ভেতর লুকায়িত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প এবং সোনাইকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মদ, ট্যাপেনটাডল ট্যাবলেট, ইলেকট্রিক রেজিস্টেন্স, এলইডি লাইট, নেশা জাতীয় সিরাপ জব্দ করা হয়