৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

Admin Published: January 29, 2025, 2:26 pm
রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। এ মামলায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।


মঙ্গলবার সকাল ৭টা থেকৈ ৮টা পর্যন্ত স্টেশনে কয়েকশো যাত্রী বিক্ষোভ করেন। তারপর তারা স্টেশনে ভাঙচুর চালান। সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনার ‘মূলহোতা’ বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।


তিনি জানান, মঙ্গলআর দিবাগত রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।


জানা গেছে, গ্রেপ্তার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে আনা হয়েছে। 


রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মাললায় সুমনকে আদালতে তোলা হবে।