৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ধরে আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ

Admin Published: June 28, 2025, 11:47 am
রাজশাহীর আবাসিক হোটেল থেকে ধরে আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে জেলার তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সবেক ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে (৫৫) ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার দিবাগত রাতে রাজশাহী নগরের সাহেববাজার এলাকার আবসিক হোটেল মুন থেকে বের করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই আওয়ামী লীগ নেতা স্বপন ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায়  (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।