৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর বাঘায় বাসের চাপায় পা বিচ্ছিন্ন বাবা-মেয়ের

Admin Published: May 19, 2025, 1:57 pm
রাজশাহীর বাঘায় বাসের চাপায় পা বিচ্ছিন্ন বাবা-মেয়ের

স্টাফ রিপোর্টার :রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাসের চাপায় পা হারালেন বাবা-মেয়ে। বাসর চাকায় পিস্ট হয়ে তাদের  দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার বানিয়াপাড়া এ ঘটনা ঘটে।

মেয়েকে মোটরসাইকেলে স্কুলে পৌঁছে দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বানিয়াপাড়ার শান্ত ইসলাম (৪৫) ও তার মেয়ে উম্মে তুরাইয়া (৫)। শান্ত মালয়েশিয়া প্রবাসী। তিনি ছুটিতে দেশে এসেছেন। আর মেয়ে স্থানীয় গ্রীন হেভেন স্কুলের ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, সকালে শান্ত তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে করে মেয়ের নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়ায় পৌঁছালে ঢাকাগামী ‘সুপার সনি’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাবা-মেয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে বাবা ও মেয়ের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় শান্তর স্ত্রীও আহত হয়েছেন। বাবা-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছে। বাসটি জব্দ করেছে পুলিশ।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। এটা নিয়ে পুলিশ কাজ করছে।