৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর বাঘায় ট্রাকচাপায় শিশু নিহত

Admin Published: March 11, 2025, 1:05 pm
রাজশাহীর বাঘায় ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাকচাপায় ভ্যানে মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জামিল হোসেন (৫)। সে রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে। দুর্ঘটনায় শিশুটির মা রওশনারা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত জামিলের বাবা জানান, রমজানের প্রথম দিনে খেলতে গিয়ে জামিলের গলার কলারবোনের হাড় ভেঙে যায়। চিকিৎসার পর মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মিলে ছেলেকে নিয়ে নাটোরের লালপুরে এক কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথে দিঘা আঠালিয়া এলাকায় পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা বালি বোঝাই ট্রাকটি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা জামিল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।