৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

Admin Published: April 21, 2026, 1:28 pm
রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্র্টার : রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নসারী অন্যজন যুবক। নিহত নারীর পরিচয় সনাক্ত না হলেও যুবকের পরিচয় মিলেনি। মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী এবং গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেটের অদুরে পৌছলে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ওই নারীর শরীর বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থনীয়দের ধারনা ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

অন্যদিকে একইদিন গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় গভীর রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবক মারা যান। তার শরীর থেকেও পা বিছিন্ন হয়ে গেছে। সে কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে। এলাকাবাসীর দাবি সোহাগ নেশাগ্রস্থ। হয়ত রাতে নেশাগ্রস্থ অবস্থায় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে তাকে সামাজিক কবস্থানে দাফন করা হয়েছে।

রাজশাহীর সারদা ষ্ট্রেশন মাষ্টার ইকবাল কবির জানান, নিহত ওই নারী আত্মহত্যা করেছেন। আর যুবক নেশাগ্রস্থ ছিলেন । নেশাগ্রস্থ অবস্থায় রেল লাইনে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।