৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

রাজশাহীর চিহ্নিত ‘চাঁদাবাজ’ চান সওদাগর দুই সহযোগীসহ আটক

Admin Published: January 10, 2026, 6:17 pm
রাজশাহীর চিহ্নিত ‘চাঁদাবাজ’ চান সওদাগর দুই সহযোগীসহ আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চিহ্নিত চাঁদাবাজ চান সওদাগরকে (৪৫) তার দুই সহযোগীসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা এ তিনজনকে আটকের পর নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করেন। আটক চান সওদাগর নগরীর নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তার সঙ্গে আটক দুজন হলো, একই এলাকার মুরাদ আলী (২৮) ও মো. বিদ্যুৎ (৩৭)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চান সওদাগরের নামে আগে থেকেই ১৮টি মামলা আছে। এরমধ্যে পাঁচটি মারামারি, দুটি অস্ত্র, দুটি বিস্ফোরক ও সরকারী সম্পদ বিনষ্টের দুটি মামলার আসামি সে। এছাড়া একটি করে মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ, চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি চান সওদাগর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিলো চান সওদাগর। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী।

গত বছরের জুলাই মাসে রাজশাহীতে ১২৩ জন ‘চাঁদাবাজের’ একটি তালিকা ছড়িয়ে পড়ে। পরে জানা যায় তালিকাটি তৈরি করেছিল পুলিশ। এই তালিকায় চান সওদাগরসহ ছয়জনের নামের পাশে তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াতে ইসলামী লেখা ছিল।

নগরীর রাজপাড়া থানার ওসি আবদুল মালেক বলেন, ‘সেনাবাহিনী চান সওদাগরসহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।