স্টাফ রিপোর্টার :রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্মরণ নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে চালান করা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার স্মরণ উপজেলার কান্দ্রা গ্রামের মৃত সৈয়দ শাহজামাল আলীর ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, এলাকায় নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করতে ছাত্রলীগ নেতা স্মরণ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘স্মরণ তার দলের নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলো। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করা হয়েছে।