২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান ঢাকায় গ্রেপ্তার

Admin Published: October 6, 2024, 4:53 pm
রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান ঢাকায় গ্রেপ্তার

ডিএনএন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


রোববার (৬ অক্টোবর) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


গ্রেপ্তার আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।