৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী শরীফুল গ্রেফতার, মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

Admin Published: June 20, 2025, 2:32 pm
রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী শরীফুল  গ্রেফতার, মাটির নিচ থেকে অস্ত্র  উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী শরীফুল ইসলামকে জেলার দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তার হেফাজতে থাকা বিদেশী পিস্তল ও গুলি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শরীফুল রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের শফিকুল ইসলাম বাবুর ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, সন্ত্রাসী শরীফুল তার অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে অনুসরণ করছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দূর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্র্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার শ্বশুরবাড়িতে মাটির নিচে লকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জেলার দুর্গাপুর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে  মামলা দায়ের করা হয়েছে।