৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর স্কুলে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো এনসিসি ব্যাংক

Admin Published: July 27, 2025, 5:06 pm
রাজশাহীর স্কুলে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো  এনসিসি ব্যাংক

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের পরিকল্পনা গ্রহন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে রবিবার রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেরা, হরীতকী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩২টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা। এসময় কোমলমতি শিক্ষার্থীদের হাতেও তুলে দেওয়া হয় আরও ১০০টি বিভিন্ন প্রজাতির চারা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান মো. বাকের হোসেন।

তিনি বলেন, এনসিসি ব্যাংক তার বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি একটি গভীর দায়বদ্ধতা অনুভব করে। তিনি বলেন, গাছ আমাদের নিঃস্বার্থ বন্ধু। এই বন্ধুর যত্ন নেওয়ার শিক্ষা পাঠ্যবইয়ের পাশাপাশি হাতে-কলমে হওয়া জরুরি। 

এনসিসি ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার ব্যবস্থাপক সাইফুল্লাহ আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ এবং স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক সাদেকুর রহমান বক্তব্য রাখেন।