৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর টি-গ্রোয়েন ও আই-বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Admin Published: June 18, 2025, 5:43 pm
রাজশাহীর টি-গ্রোয়েন ও আই-বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : অবশেষে রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকার অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড  বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা এই উচ্ছেদ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান।

অভিযানকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন এবং রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান বলেন, রাজশাহী শহর রক্ষা প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ও নদী এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।