স্টাফ রিপোর্টার : রাজশাহীর যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত এক আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-১০ এর যৌথদল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানার শিকদারের ডাংগি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে রাজশাহী র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায় গ্রেফতার আাসমীর নাম মো. মাহাবুল। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের বসিন্দা।
র্যাব জানায়, ২০১২ সালে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় মাহাবুল। সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিলো। অবশেষে গোপন সংবাদে ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাতে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।