৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীসহ দেশের ২১ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা

Admin Published: May 12, 2025, 10:58 am
রাজশাহীসহ দেশের ২১ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা

ডিএনএন ডেস্ক: দেশের ২১টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নাগরিকদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।


সোমবার (১২ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এক সতর্কবার্তায় জানিয়েছেন, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।


এ সময়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে:


• বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।


•জানালা ও দরজা বন্ধ রাখুন।


•সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।


•নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।


•গাছের নিচে আশ্রয় নেবেন না।


•কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।


• বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।


•জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।


•বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।


• শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।